বাঘায় আমবাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩৮

বাঘায় আমবাগান থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সীমা বেগম (৩৫)। তিনি উপজেলার আরিপপুর গ্রামের  আতব আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার এসআই লুত্ফর রহমান জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা ঐ গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। রিপোর্ট এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।