বেগমগঞ্জের খালিশপুর গ্রামে মঙ্গলবার প্রেমিককে বাড়িতে ডেকে এনে প্রেমিকার বাবা ও ভাইরা কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম পারভেজ (২০)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার বাবা ও দুই ভাইকে পুলিশ আটক করেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, প্রেমিকার আহ্বানে ঐদিন খালিশপুর গেলে শাহ আলম ও তার দুই ছেলে মিলে এলোপাতাড়ি কুপিয়ে পারভেজকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলম ও তার দুই ছেলেকে আটক করে।
