পারিবারিক কলহের জেরে রায়েছা আক্তার (৩) নামে এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা সরদার মহিউদ্দিন ওরফে হুমায়ুনের বিরুদ্ধে। সোমবার রাতে মোল্লাহাট উপজেলার দৈবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হুমায়ুন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন তার মেয়ে রাইসাকে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
