মহেশপুরে মঙ্গলবার ভোরে অবৈধভাবে সীমন্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীন মাটিলা, সামন্তা ও শ্যামকুড় বিওপির টহল দল অবৈধ পথে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে এদেরকে আটক করে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
