গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি বাড়ি

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪১

গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি বাড়ি। এ সময় তিনটি গরু মারা যায়। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পলাশবোনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুস সাত্তার জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বোয়ালিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস জানান, অগ্নিকাণ্ডে ঐ গ্রামের গোলাম মোস্তফার বাড়ি, তার দুই ছেলে সারোয়ার ও মো. মাসুদের দুইটি বাড়ি ও তিনটি গরু, মকবুল হোসেন ও আলহাজ মেহের আলীর একটি করে ঘর পুড়ে যায়।