চৌদ্দগ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার সময় সোমবার রাতভর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আট জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এ সময় মাটি কাটার দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার।
তিনি বলেন, সোমবার রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বান্নী ও শ্রীপুর ইউনিয়নের পদুয়া নামক স্থানে মাটি কাটার সময় আট জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
