শায়েস্তাগঞ্জের পৌর এলাকা থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর এলাকার নিজগাঁও হরিজন পল্লি থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো—আবুল মিয়া (৩৮), ইদ্রিস আলী (৫৫), সুমন রবি দাস (৩০) ও আলী নেওয়াজ (৩৭)। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
