আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন জিএম

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪৮

জেড এম হাফিজুর রহমান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এ উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি