ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪৯

ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ২১ বছর পূর্তি ও প্রধান কার্যালয়ের নিজস্ব ফ্লোর উদ্বোধন রাজধানীর পুরানা পল্টন ‘ডিআর টাওয়ার’-এর ১৬তম তলায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন। প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন

০০০০

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন বিএসএমআরএইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল

০০০০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ৪১তম সাধারণ অধিবেশন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার অধিবেশনে সভাপতিত্ব করেন। সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ অনুষ্ঠান পরিচালনা করেন

০০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান করপোরেট হেড অফিসে প্রবেশনারি অফিসারদের জন্য ফাউন্ডেশন প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহম্মদ শওকত জামিল, এএমডি আরিফ কাদরী ও সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন