বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চেয়েছে ডিএসই

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৫০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দুই দিন তথ্য হালনাগাদ না হওয়ায় বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চাওয়া হয়। এতে বলা হয়, ২২ মার্চ প্রযুক্তিগত কারণে ডিএসইর ওয়েবসাইটে পুঁজিবাজারে ডাটা (তথ্য) আপডেট হয়নি। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গত বৃহস্পতিবার পৌনে ১ ঘণ্টা ডিএসইর ওয়েবসাইটে তথ্য হালনাগাদ হওয়া বন্ধ ছিল। তবে ব্রোকারেজ হাউজগুলোতে লেনদেন স্বাভাবিকভাবে চলেছে। এরপর ২২ মার্চও প্রায় ২০ মিনিট বন্ধ ছিল তথ্য হালনাগাদ।