‘ফল না পেলে সবই অর্থহীন’

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৫৪

ইব্রাহিমোভিচ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন। ইব্রাহিমোভিচের জন্য সেটা কতটা আবেগের, সেটার প্রমাণ পাওয়া গেল সংবাদ সম্মেলনে। দুই ছেলের কথা বলতে গিয়ে চোখের জল বাঁধ মানল না তার। চমকে দেওয়ার মতো ঘোষণাটা কয়েক দিন আগেই দিয়েছিলেন ইব্রা। সেই ৩৪ বছর বয়সে সুইডেনের জার্সিটা তুলে রেখেছিলেন। ৪০ ছুঁই ছুঁই বয়সে এসে আবার ঘোষণা দিলেন জাতীয় দলে ফেরার। ২০২২ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব শুরু হচ্ছে, সুইডেনকে এই লড়াইয়ের জন্য সাহায্য করতে আবার ফিরছেন মাঠে। এসি মিলানের হয়ে এই মৌসুমে দেখাচ্ছেন, ফুটবলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ইব্রার। ইব্রা মনে করেন ,সবাইকে মিলে কাজ করতে হবে। জাতীয় দলের হয়ে খেলাটা অনেক বড় সম্মানের, তবে ফল না পেলে সবই অর্থহীন।