জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতবর্ষের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় সমাবেশ ও আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ। গতকাল মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সামসুল আলম অনিক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি সরোয়ার হোসেন মনা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মোহাম্মদ মাকসুদুর রহমান, দক্ষিণ যুবলীগের প্রচার সম্পাদক আরমান হক বাবু, উত্তর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. সেলিম মৃধাসহ আরো অনেকে। আনন্দ মিছিল ও সমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
