নতুন বই

শঙ্খচিল

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৫৮

অন্যপ্রকাশ

প্রচ্ছদ :আরিফুল হাসান। মূল্য :৩৮০ টাকা

 

আমাদের চারপাশে অজস্র গল্প। এই গল্প শুরু হয় সকালে সূর্য ওঠার পর থেকে, চলতে থাকে দিনভর, রাতভর। গল্পেরা কখনো থেমে থাকে না। গল্প খুঁজে পাওয়া যায় খুব সকালে কাজে বের হওয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা-কর্মীর দিনলিপিতে কিংবা ঘাসে জমা শিশিরে উদোম পা ভিজিয়ে মাঠের পানে ছুটে চলা কৃষকের জীবনে। গল্প জমা হয় গৃহিণীর আটপৌরে হেঁসেলে কিংবা চাকরিজীবীর ব্যস্ত কমিপউটারে। গল্প জমা থাকে সড়কদ্বীপে অগভীর শিকড় নিয়ে বড় হওয়া বকুল অথবা মাঠের কোণে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ছাতিম গাছের অগ্রহায়ণে ফোটা ফুলের মাতাল সুবাসে। গল্প তৈরি হয় কমলি দাদির অকারণে জড়ো করা সুপুরির খোল কিংবা শুকনো নারকেল পাতায়। জীবনের এই গল্পগুলো দৃশ্যকাব্যের মতো, অনুভব করা যায়। অনুভূতি স্পর্শ করা এসব গল্প মাটির ঘ্রাণ পূর্ণ। ফেলে আসা শৈশব, সংসার, সম্পর্ক, দাম্পত্য, দুর্ভাগ্য এরকম বিচিত্র অনুভব নিয়ে গল্পের এই বইটি এক টুকরো জীবনের প্রতিচ্ছবি। এগারোটি জীবনঘেঁষা গল্প দিয়ে সাজানো।