মুহম্মদ আনিসুল হক
২৫ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১০ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। আবেগ সংযত রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অসুস্থ হতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আয়-উপার্জন বাড়তে পারে। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। পাবলিক ইমেজ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
