করোনাকালে বিভিন্ন সমস্যায় পৃথিবী জর্জরিত। একদিকে মানুষ যেমন চাকরি হারিয়ে কর্মহীন হচ্ছে, অন্যদিকে হাজারো মানুষ অনেক কষ্টে দিনপাত করছে। এই পরিস্থিতিতে অভুক্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের দেশে হাজারো রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো দিনশেষে তাদের অবশিষ্ট খাবার ফেলে দেয় বা নষ্ট করে ফেলে। এই অবশিষ্ট খাবার অভুক্তদের মাঝে বিলিয়ে দিলে করোনাকালে তাদের বিশাল উপকার হবে। তাই আমাদের মধ্যে যারা জনমানব সেবায় নিজেদের নিয়োজিত করতে চান, তাদের উচিত হবে ঐ সমস্ত রেস্টুরেন্টের অবশিষ্ট খাবার সংগ্রহ করে ক্ষধার্ত, পথশিশু এবং গরিব ও এতিম শিশুদের মধ্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
রফি উদ্দিন শাব্বির
শিক্ষার্থী, ঢাকা কলেজ
