বদলগাছীতে ফসলি জমিতে পুকুর কাটা হচ্ছে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ফসলি জমিতে পুকুর কাটা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। খাদাইল গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, আমার জমির দুই পাশে পুকুর কাটা হয়েছে তাই বাধ্য হয়ে আমাকে জমি বিক্রয় করতে হলো। কসবা গ্রামের আব্দুস সালামসহ স্থানীয় মাটি ব্যবসায়ীরা বলেন, আমরা মিঠাপুর ভূমি অফিসসহ বিভিন্ন জায়গাতে ম্যানেজ করে ব্যবসা করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. সুমন জিহাদী বলেন, আমাদের নাম ভাঙ্গিয়ে যারা অবৈধভাবে ফসলি জমি নষ্ট করছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।