রাজশাহীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরীর গণকপাড়া তুলাপট্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, আশপাশের অন্য তুলার গুদামে ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সময় লাগবে।