চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বুধবার নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় মো. জসিম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর চন্দনপুরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নির্মাণাধীন ভবনে মিকচার মেশিন ছাদে ওঠানোর সময় দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হন। তাদের চমেক হাসপাতালে আনার পর চিকিত্সক মো. জসিম নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি নাটোরের বড়াইগ্রামের চান্দাইজাইল্লা পাড়ার বাসিন্দা।