শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন বিনা অনুমতিতে জেলেরা নদীতে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে। বুধবার ভোরে গহিন সুন্দরবনে ৫৪ নম্বর কম্পার্টমেন্টের আওতায় মান্দারবাড়িয়া অভয়ারণ্য অঞ্চল থেকে জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহূত দুটি নৌকা ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করেন।
