ই-অ্যাকাউন্ট চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৬

গ্রাহকদের অতি দ্রুততম সময়ে ব্যাংকিংসেবা প্রদানের লক্ষ্যে গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ই-অ্যাকাউন্ট ব্যাংকিংসেবা চালু করল। ই-অ্যাকাউন্ট খুলতে একজন গ্রাহককের শুধু বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। ই-অ্যাকাউন্ট হিসাবধারী গ্রাহকগণ ঘরে বসে সবধরনের ব্যাংকিংকার্যক্রম পরিচালনা করতে পারবেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-অ্যাকাউন্ট ব্যাংকিংসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি