চোট নিয়ে ফিরে আসছেন বিশ্বনাথ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

পুরো টুর্নামেন্ট শেষ করা হলো না বিশ্বনাথ ঘোষের। এই ডিফেন্ডার চোট নিয়ে আজই দেশে ফিরে আসছেন। নেপালে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তানের অলিম্পিক দলের বিপক্ষে চোট পেয়েছেন বিশ্বনাথ। তাকে গতকালই নেপালের ডাক্তার দেখেছেন। এমআরআই করানো হয়েছে বলে নেপাল হতে জানিয়েছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ম্যাচে ব্যথা পাওয়ার পর আমাদের দলের ডাক্তার, ফিজিও তাকে দেখেছেন। সকালে তাকে মেডিক্যালে পাঠিয়েছিলাম। তারা (নেপালের ডাক্তার) এমআরআই রিপোর্ট দেখে বলেছেন ওর (বিশ্বনাথ) মাসলে বড় ইনজুরি আছে।’ ইকবাল বলেন, ‘বিশ্বনাথকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই আমরা তাকে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি।’ বিশ্বনাথের বদলে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই।