মাদ্রিদেই আসছে লিভারপুল

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করায় লিভারপুলের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগ নিজেদের মাঠেই খেলতে পারবে রিয়াল মাদ্রিদ। ৬ এপ্রিল কোয়ার্টারের প্রথম লেগ খেলতে মাদ্রিদ যেতে হচ্ছে য়ুর্গেন ক্লপের লিভারপুলকে। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর স্পেন সরকার যুক্তরাজ্য ও বেশি সংক্রমিত আরো কয়েকটি দেশের সঙ্গে তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। এই ভ্রমণ নিষেধাজ্ঞার ফলেই আটলান্টার সঙ্গে শেষ ষোলোর হোম লেগ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়েছিল রিয়ালের।