রিয়ালে ফিরতে চান বেল

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪০

টটেনহাম হটস্পারে এক মৌসুম লোনে খেলা শেষ করে সামনের গ্রীষ্মে আবারও রিয়াল মাদ্রিদে ফিরে যেতে চান ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল। রেকর্ড দামে রিয়ালে যোগ দেওয়া বেল গত সেপ্টেম্বরে নিজের সাবেক ক্লাব স্পার্সে যোগ দিয়ে ছিলেন লোনে। রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে ২০২২ সালে। রিয়ালের পাঁচ মৌসুমে চারবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেল ম্যানেজার জিনেদিন জিদানের প্রত্যাবর্তনের পর থেকেই দলে নিজের জায়গা হারিয়ে ফেলেন। বেঞ্চের একজন ফুটবলারকে বছরে প্রায় ২৭ মিলিয়ন ইউরো বেতন দিয়ে বসিয়ে রাখতে অনিচ্ছুক রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবার বেলকে বিক্রি করার এবং তার চুক্তি বাতিল করার চেষ্টাও করেছে। কিন্তু কিছুতে ইসফল না হয়ে শেষ পর্যন্ত বেলকে স্পার্সে লোনে পাঠায় মাদ্রিদের দলটি।