সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেসিডেন্টকে ‘গণ্ডমূর্খ’ ডেকে সাজার মুখে পড়েছেন পোল্যান্ডের জনপ্রিয় লেখক ও সাংবাদিক ইয়াকুব জোলজেক।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক দিন পর জো বাইডেনকে লেখা পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডার এক টুইটের প্রতিক্রিয়ায় জোলজেক প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ঐ শব্দটি লিখেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে এ পোলিশ লেখকের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন গণমাধ্যমে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার খবর পেয়ে ৭ নভেম্বরের ঐ টুইটে ডুডা ডেমোক্র্যাট প্রার্থীকে অভিনন্দন না জানিয়ে তার ‘সফল প্রচারণার’ প্রশংসা করেছিলেন।
