সুনামগঞ্জে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৪

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

সুনামগঞ্জের শাল্লায় হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বাংলাদেশ বর্মন যুব পরিষদ কালিয়াকৈর শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীর বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন বর্মন,সাংগঠনিক সম্পাদক প্রমির বর্মন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবুন চান মোহন সরকার, সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার, পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। বক্তারা বলেন, বারবার যারা দেশের সাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করছে তারা দেশ ও জনগণের শত্রু। নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বর্বরোচিত হামলা মধ্যযুগীয় বর্বতাকেও হার মানায় বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।