আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এম শাহারিয়ার রুমি মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। আজ তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় প্রথম জানাজা ও তার প্রিয় শিক্ষাঙ্গন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, ফরিদপুর প্রমুখ।
