প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৩৮

গত ২৪ মার্চ দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ‘ইয়াবার নিরাপদ রুট উপকূলীয় নৌপথ : টেকনাফ থেকে পিরোজপুরের তেলিখালী হয়ে যাচ্ছে মোংলায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসু উদ্দিন।  প্রতিবাদে তিনি ইয়াবার নিরাপদ রুট তেলিখালী নয় দাবি করে বলেন, তেলিখালী ইউনিয়নটি একটি অত্যন্ত ধর্মভীরু ও শান্তিপ্রিয় এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশ সন্তোষজনক। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে—ইয়াবা বহনকারীরা হরিণপালা ইকোপার্ক ও সংলগ্ন ইফতি ব্রিকসের ইটখোলা ও ইটের ভাটায় ইয়াবা       ডাম্পিং ও মজুত করে। যা সঠিক নয় বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান মো. শামসু উদ্দিন।