বাবা হারালেন অপি করিম

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৫:১১

বাবা হারালেন অভিনেত্রী অপি করিম। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন সৈয়দ আবদুল করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অপি করিমের স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।

 

আজ আজিমপুর মসজিদে জানাজার পর বাদ জোহর আজিমপুর কবরস্থানেই সৈয়দ আব্দুল করিম চাচার (আমাদের অপি করিম আপুর বাবা) দাফন করা হবে।

Posted by Rumman Rashid Khan on Wednesday, March 24, 2021

সৈয়দ আবদুল করিম একজন লেখক ছিলেন। মৌলিক লেখার পাশাপাশি নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন।

ইত্তেফাক/বিএএফ