বিটুবি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস সদাগর ডট কম ও সেবা এক্স ওয়াই জেডের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার (২৪ মার্চ) রাজধানীর গুলশানে সদাগর ডট কমের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সদাগর ডট কমের পণ্যসমূহ ক্রেতাদের সুবিধার্থে সেবা এক্স ওয়াই জেডের এস ম্যানেজারের ইকমার্স প্লাটফর্মে উন্মুক্ত করার উদ্দেশ্যে এই চুক্তি করা হয়।
আয়োজনে দুই কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদাগর ডট কমের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আরিফ চৌধুরী বলেন, সেবা বাংলাদেশের দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানগুলোর একটি। আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি দুইটি প্রতিষ্ঠান মিলে দারুণ কিছু করবে।
সেবা প্লাটফর্ম লিমিটেডের চিফ ফাইনান্সিয়াল অফিসার মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আমাদের দেশের অনলাইন বিটুবি হোলসেল মার্কেটপ্লেসগুলোর মধ্যে সদাগর ডট কম বেশ পরিচিত। আমরা সবাই জানি তারা দেশের পাইকারি পণ্যের ক্রেতা ও বিক্রেতাদের ব্যবসার উন্নয়নে দারুণ সব পদক্ষেপ নিচ্ছে। তাই সদাগর ডট কমের সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের জন্য বেশ গর্বের।
আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন সদাগর ডট কমের ডিরেক্টর এবং সিএসও মোহাম্মদ জাহিদুল আলম সাহ, প্রতিষ্ঠানটির ওভারসিজ বিজনেস ডেভেলপমেণ্টের ডিরেক্টর সৈয়দ হাসান, এস ম্যানেজারের ডিরেক্টর আব্দুর রহমান, সেবা প্লাটফর্ম লিমিটেডের স্ট্রাটেজিক গ্রোথ অ্যান্ড পার্টনারশিপ লিড সৈয়দা নিশাত নায়লাসহ দুই কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি
