করোনায় কাবু উপমহাদেশের ৫ ব্যক্তিত্ব

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭:০৯

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস আবারো ভয়ংকর হচ্ছে। ভারতীয় উপমহাদেশের করোনা পরিস্থিতিও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।  রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অভিনেতা পর্যন্ত করোনার ছোবল থেকে বাদ পড়েননি কেউ । গত এক সপ্তাহেই আক্রান্ত হন ভারতীয় উপমহাদেশের সেরা পাঁচ তারকা।

১. তিরথ সিং রাওয়াত  

গত ২২ মার্চ করোনা আক্রান্ত হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত৷ চিকিৎসকদের পরামর্শের পরে তিনি আপাতত থাকছেন আইসোলেশনে। তিরথ সিং রাওয়াত নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার করোনার পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আমি ভাল আছি এবং আমার কোন সমস্যা নেই৷ আমি ডাক্তারদের নজরদারিতে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছে, আইসোলেশনে রয়েছি। আপনারা যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে সাবধান হন।


২. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য-বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান। টুইটে তিনি বলেন, ইমরান খান এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। গত ২০ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর তাঁর স্ত্রী ফার্স্ট লেডি বুশরা বিবির করোনায় আক্রান্ত হন।


৩. কার্তিক আরিয়ান 

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ভক্তদের জন্য দু:সংবাদ। এবার করোনা পজিটিভ হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 
ইনস্টাগ্রামে  একটি ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, 'পজিটিভ হয়ে গেলাম। আমার জন্য সবাই প্রার্থনা করুন।'


৪. ওম বিড়লা

১৯ মার্চ করোনা আক্রান্ত হন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাকে এই মাসেই করোনা কেন্দ্রে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফে জানানো হয়, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।


৫. আমির খান

করোনায় আক্রান্ত হলেন মিস্টার পারফেক্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসর নেওয়া আমিরের এই খবরটি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র। বুধবার (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র জানান, 'আমির খানের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করছেন। তার শারীরিক অবস্থা ভালো।


এর আগে, রণবীর কাপুর, সঞ্জয় লীলা ভনসালি, মনোজ বাজপেয়ী, সিদ্ধন্ত চতুর্বেদী, তারা সুতারিয়া, সতীশ কৌশিক, এবং অজয় ​দেবগনের মৈদান পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা করোনায় আক্রান্ত হন।

ইত্তেফাক/এএইচপি