স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরো মার্চ জুড়েই শিল্পীদের ভেতরে নানা আয়োজনের ব্যস্ততা। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে একাধিক অঙ্গসংগঠন নানাভাবে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসহ দেশের গান নিয়ে উপস্থিত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে ঢাকার একাধিক ভেন্যুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। যার সর্ববৃহত্ আয়োজনটি হবে আজ। এছাড়া পুরো স্বাধীনতার মাসজুড়ে শিল্পীরা গানে গানে উদযাপন করছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ওপরের ছবিটি তারই একটি গানের দৃশ্যধারণের অংশ বিশেষ। যেখানে লাল-সবুজ শাড়িতে দেশের ক’জন গুণী শিল্পী অংশ নিয়েছেন।
