অপর্ণার ‘ভুবন মাঝি’

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৫১

অভিনেত্রী অপর্ণা ঘোষ নাটকের পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে এরইমধ্যে প্রশংসা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে মুক্তি পায় অপর্ণা অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ দেশ টিভিতে ছবিটি প্রচারিত হবে। ফখরুল আরেফিন খানের পরিচালনায় ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ । তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার পরমব্রত চ্যাটার্জি। এছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা প্রমুখ। ছবিটিতে মুক্তিযুদ্ধের পাশাপাশি বর্তমান সময়ের চিত্রও তুলে ধরা হয়েছে। যুদ্ধ শুরুর আগ থেকে যুদ্ধকালীন কুষ্টিয়ার গল্প তুলে ধরে এই সময়ের রাজনৈতিক বাস্তবতার চিত্র দারুণভাবে উঠে এসেছে ছবিটিতে।