‘বিউটি বোর্ডিং ১৯৭১’

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৫১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রামিজ রাজু, নিশাত প্রিয়ম, এস এম মহসিন, সুজাত শিমূল, শহীদুল্লাহ সবুজ, টুটুল চৌধুরী প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, ২০২০ সাল। কোনো এক রাতে বিউটি বোর্ডিংয়ে এসে হাজির হন বৃদ্ধ সোবহান আলী। এই তো সেই বিউটি বোর্ডিং ৬০ বছর আগে যেমন দেখেছিলেন তেমনি আছে। সোবহানের চোখ চলে যায় সেই ষাটের দশকের বিউটি বোডিংয়ে। দলবেঁধে বিউটি বোর্ডিং থেকে সবাইকে নিয়ে গেলেন সাহাবাবু। ২৫ মার্চের রাত্রিতে ঘরে ফিরতে না ফিরতেই শুরু হলো নারকীয় সেই হামলা। অকথ্য নির্যাতনের পর মেরে ফেলা হয় সবাইকে। এরপর কেটে গেছে অনেকবছর। প্রতিভা রানি সাহা তার দুই ছেলেকে নিয়ে বিউটি বোর্ডিং আবারো চালু করেন।