সাক্ষাত্কার ও ঘটনার নাটকীয় দৃশ্যায়নের মাধ্যমে নির্মিত হয়েছে ডকুড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। শহীদ মহি আলম চৌধুরীর মহান আত্মত্যাগকে উপজীব্য করে মারজান বেগমকে মহি আলমের স্বীকৃতি আদায় করতে গিয়ে যে আরেক যুদ্ধ করতে হয়েছে সেই গল্পগুলোই এতে তুলে ধরা হয়েছে এই ডকুড্রামাটিতে। ফুয়াদ চৌধুরীর পরিকল্পনা ও পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ডকুড্রামাটিতে মহি আলম চৌধুরীর চরিত্রে রিয়াদ রায়হান ও মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা মিথুন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাখেছেপ শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা প্রমুখ। ডকুড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান। লাইন প্রোডিউসার ও গবেষণা করেছেন ফাহদ হোসেন এবং অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে রয়েছেন রওশন জাহান নূপুর। প্রামাণ্যচিত্রটি দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচারিত হবে।
