প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্টের আওতায় সারা দেশে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক কমফোর্ট সেন্টার নির্মাণ করবে রোটারি। রোটারি গভর্নর (২০২১-২২) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বৃহস্পতিবার কক্সবাজারে রোটারির প্রেসিডেন্ট ও সহকারী গভর্নরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে এই কার্যক্রম ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারি গভর্নর এম রুবায়েত হোসেন, ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিএফএফএল রোকেয়া ফারুকী, প্রধান উপদেষ্টা মাগফুর উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর ইসতিয়াক এ জামান, এম হাফিজুল্লাহ, সাফিনা রহমান, শওকত হোসেন, মোহাম্মদ আইউব, মো. খাইরুল আলম প্রমুখ। রোটারির আধুনিক এই কমফোর্ট সেন্টারগুলোতে উন্নতমানের টয়লেট স্থাপন ছাড়াও নারী শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে মেনেস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট রুম ও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। রোটারি ইন্টারন্যাশনাল ও দেশের রোটারি ক্লাবগুলোর যৌথ অর্থায়নে এই প্রজেক্ট বাস্তবায়িত হবে। —প্রেস বিজ্ঞপ্তি
