বঙ্গবন্ধু কর্নার স্থাপন করল অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর। ১৬ মার্চ বঙ্গবন্ধু কর্নার স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার মো. তাউহিদুল ইসলাম, এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শামস্-উল-ইসলাম এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান উপ-মহাব্যবস্থাপক রুবানা পারভীন
০০০
গতকাল রাজশাহীর আমচত্বরে বেসিক ব্যাংক লিমিটেডের উপশাখা গত বুধবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন
