লংকাবাংলা গ্র্যাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:০০

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘লংকাবাংলা গ্র্যাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড’এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। গতকাল বৃহস্পতিবার  বিএসইসির ৭৬৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানা গেছে। তথ্যমতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে লংকাবাংলা লিমিটেড এমপ্লয়ীজ গ্রাচ্যুইটি ফান্ড ট্রাস্ট ২ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৮ কোটি টাকা সাধারণ বিনিয়েগাকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।