গাংনীতে আত্মীয়ের দাফন কাজে অংশ নিতে যাওয়ার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চান্দামারী-শানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ওসি বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জানান, জলঢাকায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে পূর্ব নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকায় ঘটে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
