যে টেবিলে পাকিস্তানের আত্মসমর্পণের দলিল সই হয়েছিলো 

আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:১৩

৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। এ সময় আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। মিত্রবাহিনীর পক্ষে দলিলে সই করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।

 আত্মসমর্পণের দলিল সই করার মুহূর্ত

ইউকিপিডিয়ার তথ্য অনুসারে, পাকিস্তানের আত্মসমর্পণের দলিল তিন প্রস্থে প্রস্তুত করা হয়েছিল। একটি প্রস্থ ভারত সরকার এবং দ্বিতীয় প্রস্থ পাকিস্তান সরকারের নিকট সংরক্ষিত আছে। আর তৃতীয় প্রস্থ ঢাকার শাহবাগ জাদুঘরে আছে।

যে টেবিলে পাকিস্তানের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল তা ঢাকা ক্লাব থেকে সংগ্রহ করা হয়েছিল। এই টেবিলটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৩৭ সংখ্যক প্রদর্শনী কক্ষে সংরক্ষিত আছে।

আত্মসমর্পণের দলিলের নাম ছিল ‘ইন্সট্রুমেন্ট অব সারেন্ডার’ । এই ঘটনাকে ফল অব ঢাকা বা ঢাকার পতন বলেও ডাকা হয়।

ইত্তেফাক/কেএইচ/ইউবি