ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে শুষ্ক মৌসুমে যমুনা নদীতে জেগে ওঠা চরের বালু দেদারছে কেটে বিক্রি করছে প্রভাবশালীরা। নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি থেকে গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ঘাট বানিয়ে ট্রাকযোগে অবৈধভাবে ভিট বালুমাটি বিক্রি করা হচ্ছে। এতে এক দিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালালে বন্ধ থাকার পর পুনরায় বালুমাটি বিক্রি শুরু হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে চর কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
