সুজানগরে পেঁয়াজের দাম কমছে

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের হাটবাজারগুলোতে পেঁয়াজের দাম কম থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক ওমর আলী প্রামাণিক বলেন, বর্তমানে হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা দরে। অথচ সব মিলিয়ে খরচই হয়েছে ৯০০-৯৫০ টাকা। সুজানগর পৌর বাজারের আড়তদার আবুল কালাম বলেন, গত সপ্তাহেও প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। হঠাত্ বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় দরপতন ঘটেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, দুই/এক মাসের মধ্যেই এ মন্দাভাব কেটে যাবে।