সরাইলে শহিদ মিনারে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংঘর্ষের এ ঘটনায় আট পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সরাইল থানার ওসিসহ মোট আট জন পুলিশ আহত হয়েছে।