মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপন্তি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলো উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলী, ইয়াদুল ইসলাম, সুরুজ আলী ও নুহু আলী। রায় ঘোষণার সময় ইউপি সদস্য হাসান আলী আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল তাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ পালটা গুলি চালায়। এ ঘটনায় গাংনী থানার এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
