সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। র্যাব-১২-এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার শুক্রবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক সলঙ্গার মহাসড়কের গোলকপুরে পৌঁছলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। পলাতক ট্রাকচালক ও হেলপারকে আসামি করে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
