নরওয়ের পর দ্বিতীয় জাতীয় দল হিসেবে কাতারের অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়ালো জার্মান ফুটবল দল। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নেয়ার পর গত ১১ বছরে ৬ হাজারের বেশি অভিবাসী শ্রমিক মারা গিয়েছে কাতারে। মানবাধিকারের তোয়াক্কা না করে এসব শ্রমিকদের কাজ করানোয় সারা বিশ্ব থেকেই নিন্দিত হচ্ছে কাতার। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবাই মিলে ‘হিউম্যান রাইটস’ বা মানবাধিকার-এর বার্তা দিয়ে সেই নিন্দায় নতুন মাত্রা যোগ করেছে জার্মান ফুটবলাররা —এএফপি