মোহামেডানে আরো একজন বিদেশি ফুটবলার

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩০

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার লিগে খেলার জন্য মোহামেডানের জার্সি গায়ে আরো একজন ফুটবলারকে দলে নেয়া হচ্ছে। ক্যামেরুন হতে ইয়াসিন নামের এই ফুটবলার গতকাল সকালে য়াকায় এসেছে বলে মোহামেডান জানিয়েছে। মিডফিল্ডে খেলার জন্য ইয়াসিনকে আনা হলেও তিনি মিয়ানমার লিগে জোয়েকাপিন ইউনাইডেট দলে খেলে ১৩ ম্যাচে ৬ গোল করেন। মোহামেডনের ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন বসুন্ধরা কিংসের রবিউল হাসানকেও দলে নেয়া হবে। সমঝোতামুলক চুক্তিতে রবিউলকে নেয়া হচ্ছে। বর্তমানে অনুশীলন চলছে সাদাকালো দলের।