স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১ এপ্রিল। তার আগেই একাধিক খেলা শুরু হয়ে যাচ্ছে। এরই মধ্যে নারী ক্রিকেট হয়ে গেছে। আজ শুরু হবে পুরুষ ফুটবল। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ফুটবল দল এবং সাতক্ষীরা ফুটবল দল। সাড়ে ৩টায় বিকেএসপি ও রংপুর ফুটবল দল লড়াইয়ে নামেব। দুই গ্রুপে ১০টি দল লড়াই করবে। বাংলাদেশ গেমসের সব খেলা কুমিল্লায় অনুষ্ঠিত হবে। ক গ্রুপে নেত্রকোনা, সেনাবাহিনী, সিলেট, পাবনা, খুলনা। খ গ্রুপে রংপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বিকেএসপি ও কক্স ফুটবল দল খেলবে।
