‘অ্যাস্ট্রাজেনেকাকে টিকা সরবরাহে চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে’

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩৬

বিবিসি

অন্য দেশে টিকা রপ্তানির আগে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ‘সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছে কোম্পানিটিকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে,’ বলেছেন তিনি।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইইউ নেতাদের এক ভার্চুয়াল সম্মেলনে আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় উরসুলা এ কথা বলেন। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্টের এ অবস্থানকে ‘ইইউর ছেলেমানুষি শেষের’ চিহ্ন বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি তুলনামূলক শ্লথগতিতে চলছে; এর জন্য অ্যাস্ট্রাজেনেকাসহ টিকা নির্মাতা কোম্পানিগুলোকে দুষছে ইইউ।