দেশের সকল আঞ্চলিক ভাষায় গান ‘বাংলাদেশ আমার’

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৫৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এনামুল কবির সুজন'র কথায় ১৫টি ভার্শনে একটি দেশের গান ‘বাংলাদেশ আমার’। সুমন কল‍্যানের সুর ও সঙ্গীতে মূল গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব, কর্নিয়া, পারভেজ, অবন্তী সিঁথি। এই প্রমথবারের মতো কোন গান একই সাথে দেশের প্রায় সবগুলো আঞ্চলিক ভাষা এবং উপজাতীয় ভাষায় হয়েছে। এছাড়াও গানটি ইশারা ভাষা, ইংরেজি ভাষা ও ইন্সট্রুমেন্টে ভার্শন করা হয়েছে।

গানটির চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানটি গেয়েছেন সন্দিপন, নোয়াখালী-ঐশী, সিলেট-মন্টি, বরিশাল-কাজী শুভ, ঢাকা-পান্থকানাই, রংপুর-টি ডাব্লিও সৈনিক, ব্রাহ্মণবাড়িয়া-প্রণব ভট্টাচার্য, উত্তরবঙ্গ-এম আই মিঠু, পাবনা-সোহেল মেহেদী, পার্বত্য চট্টগ্রাম-তিশা দেওয়ান, গারো-যাদু রিছিল এবং ইংরেজি ভার্শনে আশফাকুল বারী রোমন কণ্ঠ দিয়েছেন। ইশারা ভাষায় ছিলেন মনোয়ার হোসেন। এছাড়া কুমিল্লা ভাষায় আসিফ আকবর ও ময়মনসিংহের ভাষায় লিজা শিগগিরই কণ্ঠ দেবেন।

গানটি প্রসঙ্গে গীতিকার এনামুল কবির সুজন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজের দায়বদ্ধতা ও মনের তাগিদ থেকে গানটি লেখা ও এতোগুলো ভার্শনে করার চিন্তা করেছি যা একেবারেই একটি নতুন ধারণা।’

সুরকার সুমন কল‍্যান বলেন, ‘সুজন ভাইয়ের উদ্যোগে দেশের ৫০ এ আমরা কাজটি করেছি। ১০০তে পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখবে আশাকরিভ গানটি রূপকথা মিউজিক ইউটিউব চ‍্যনেলে প্রকাশিত হয়েছে ও ধারাবাহিকভাবে সবগুলো আঞ্চলিক ভার্শন স্ব স্ব অঞ্চলে চিত্রায়ন করে প্রকাশ পাবে।’

ইত্তেফাক/বিএএফ