ইত্তেফাক রিপোর্ট
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও মহান স্বাধীনতা দিবসে গতকাল শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি-জেপি। পার্টির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, এজাজ আহমেদ মুক্তা ও সৈয়দ সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজি মো. আবুল হোসেন, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম খান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৬টায় জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বাদ জোহর বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু ও বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
